1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৪:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টঙ্গীবাড়ীতে মন্দিরের সামনে দোকান নির্মাণ, অপসারণের দাবি পূজা উদযাপন পরিষদের

হোসেন হাওলাদার,(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 420 Time View
831

হোসেন হাওলাদার,(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে সর্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ ও শ্রীশ্রী রক্ষা কালী মন্দিরের সামনে রাতের আঁধারে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূজা উদযাপন পরিষদ দোকানটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে।

পূজা উদযাপন পরিষদের নেতাদের অভিযোগ, মন্দিরের সামনে দোকানঘর নির্মাণ করায় পূজা-অর্চনা ও ধর্মীয় কার্যক্রমে বাধার সৃষ্টি হবে। পরিষদের সভাপতি কেশব ঘোষ বলেন,
“মন্দিরের সামনের জায়গাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করায় পূজার সময় মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। তাই আমরা এই দোকানটি অপসারণ চাই।”

অভিযোগের বিষয়ে দোকান মালিক অনিক বৈদ্য বলেন, “আমাদের পরিবার বহু বছর ধরে ওই স্থানে ব্যবসা করছে। আমার দাদু থেকে শুরু করে বাবা ও কাকা পর্যন্ত এখানে ব্যবসা করেছেন। সরকার আমাদের বন্দোবস্ত দিয়েছে বলেই ঘর নির্মাণ করেছি।”

তবে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, বৈদ্য পরিবার দীর্ঘদিন ধরে খোলা জায়গায় ব্যবসা করলেও এবার হঠাৎ রাতের আঁধারে স্থায়ী দোকানঘর তুলেছে। বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী আবু সাঈদ মিয়া বলেন,
“যদি বৈধভাবে দোকানঘর নির্মাণ করে থাকে, তাহলে রাতের আঁধারে গোপনে কেনো ঘর তুলতে হলো? এভাবে কাজ করা সন্দেহজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

অন্যদিকে বাজারের কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, অনিক বৈদ্য পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে, আগে ঘর ছিল না—এবার ঘর তৈরি করেছে।

মন্দিরের সামনে দোকানঘর নির্মাণ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026