1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 4:29 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী

সবনাম কাব্য, স্টাফ রিপোর্টার:
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 106 Time View
68

সবনাম কাব্য, স্টাফ রিপোর্টার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুর মহানগরীর টঙ্গী ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপি এবং জাতীয়তাবাদী ওলামা দলের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

শনিবার রাতে হাজীপাড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ওলামা দলের আহ্বায়ক হাফেজ আবু তাহের, সদস্য সচিব মো. আল আমিন, ৪৫ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. হারুন, পিংকু পাটোয়ারী,আনোয়ার হোসেন,মনির হোসেন,মোজাম্মেল হকসহ বিএনপি ও ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ, নির্লোভ এবং আদর্শবান রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে কোনো বাড়ি, গাড়ি বা সম্পদের মোহে পড়েননি বরং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন নিঃস্বার্থভাবে।
তাঁর জীবনদর্শন, দেশপ্রেম এবং নেতৃত্বের গুণাবলি আজও জাতির কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। বক্তারা আরও জানান, তাঁর শাহাদাতের পর লক্ষ লক্ষ আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রগণ তাঁর গায়েবি জানাজায় অংশগ্রহণ করেছিলেন, যা জাতীয় আবেগ ও শ্রদ্ধার প্রতিফলন।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত হন।
আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট