1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
টঙ্গীতে উত্তরা প্রবর্তন সিটি নামে এক আবাসন প্রকল্পে যুবক খুন। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 2:44 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

টঙ্গীতে উত্তরা প্রবর্তন সিটি নামে এক আবাসন প্রকল্পে যুবক খুন।

ক্রাইম রিপোর্টারঃ সাকিল আল ফারুকী 
  • Update Time : Tuesday, April 8, 2025,
  • 158 Time View
74

ক্রাইম রিপোর্টারঃ সাকিল আল ফারুকী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসন প্রকল্পের ভিতরের খোলা মাঠে ছুরিকাঘাতে আলীমুল (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত রোববার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকায় উত্তরা প্রবর্তন সিটিনামক আবাসন প্রকল্পের ভিতরে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

নিহত আলীমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান রোববার রাতে উত্তরা প্রবর্তন সিটি নামের একটি আবাসন প্রকল্পের মাঠে চিৎকার শুনে এগিয়ে গিয়ে আলীমুলকে গুরুতর আহত অবস্থায় দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানায় আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। সোমবার থেকে তার অফিস খোলা। তাই একদিন আগেই আলীমুল বাড়ি থেকে টঙ্গীতে আসেন। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পাই।

গোপন সুত্রে জানাযায় এক ব্যক্তি বলেন, উত্তরা প্রবর্তন সিটি নামের এই প্রকল্পের গেইটে দুটি নৈশপ্রহরী থাকেন তবে ভেতরটা ফাঁকা মাঠ, মাদকাসক্ত কিছু ছেলেরা প্রতিনিয়ত ভেতরে মাদক সেবন করেন, এবং কি সমাজবিরোধী অনেক ঘটনা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না ব্যাবস্থাপনা পরিচালকের।

এইদিকে এ বিষয়গুলো জানতে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কল রিসিভ করেননি উত্তরা প্রবর্তন সিটির চেয়ারম্যান,হাজ্বী মাহবুব আলম কে।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট