1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঝালকাঠিতে কৃষকদলের সমাবেশ  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

ঝালকাঠিতে কৃষকদলের সমাবেশ 

কে.এম. ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে
54

কে.এম. ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ

 

সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিনয়কাঠি ইউনিয়নের হাজেরা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল বিনয়কাঠি শাখা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম  মহসিন আলম বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শাসন আমলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪  বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন ১০টি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে।

 

বিনয়কাঠী ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য দেন,  জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, উপজেলা বিএনপি সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাফিজ মল্লিকসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট