1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পশু কোরবানি দিলেন ড. আব্দুল মঈন খান

স্টাফ রিপোর্টার : মোহাম্মদ মিনার হোসেন খান
  • Update Time : রবিবার, জুন ৮, ২০২৫,
  • 143 Time View
126

 স্টাফ রিপোর্টার : মোহাম্মদ মিনার হোসেন খান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে কোরবানি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান।

৭ই জুন ২০২৫ রোজ শনিবার সকালবেলা নরসিংদীর ঘোড়াশাল পৌর ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন ডঃ আব্দুল মঈন খান। নামাজ আদায়ের শেষে শহীদদের স্মরণে তিনি কুরবানি দেন। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদেরও শহীদদের স্মরণে পশু কোরবানি দেওয়ার আহবান জানান। তিনি বলেন জুলাই আগস্ট এর শহীদরা ইতিহাসে এক নতুন চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা দেশের মানুষের জন্য এক নতুন উজ্জীবনা সৃষ্টি করেছেন। বাংলার মানুষ আজীবন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

ড. আব্দুল মঈন খান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, অপরাধী যত ক্ষমতাধারী হোক না কেন তাদের পতন অবধারিত। ইতিহাসের ধারাবাহিকতা ও শহীদদের আত্মত্যাগ এই সত্যের প্রমাণ। মঈন খান বলেন, কারবালায় জিহাদ করতে গিয়ে অনেক সাহসী মুজাহিদ শহীদ হয়েছেন। ইহুদি ও মুশরিক শক্তির বিরুদ্ধে তারা যে সংগ্রাম করেছেন, জিহাদ ও কোরবানির চেতনা যুগ যুগ ধরে মুমিনদের জন্য অনুপ্রেরণার সড়ক হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, জৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ এলাকার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026