1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জাসাসের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত নির্বাচনীয় আসন মানিকগঞ্জ -৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 337 Time View
502

জাসাসের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত নির্বাচনীয় আসন মানিকগঞ্জ -৩

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ জোরদার এবং সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা নির্বাচন কমিটির আহবায়ক, জজকোর্টের পিপি ও জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক সদস্য মোঃ নুরতাজ আলম বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাসাস।

সভায় সভাপতিত্ব করেন মোঃ শামীম বিশ্বাস, জাসাস জেলা নির্বাচন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব, জেলা জাসাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, জাসাস নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা জাসাস।
বক্তারা বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার ধারক ও বাহক। আসন্ন নির্বাচনে জাসাসের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে হবে।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন এবং জাসাসের লোগো সংবলিত সম্মিলিত টি-শার্ট বিতরণ করেন। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।

মত বিনিময় সভা শেষে জাসাসের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় তারা লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের জাসাস নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026