1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১১:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসাইন,বিশেষ প্রতিনিধি জামালপুর
  • Update Time : বুধবার, মে ২১, ২০২৫,
  • 137 Time View
110

মোঃ আনোয়ার হোসাইন,বিশেষ প্রতিনিধি জামালপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মঙ্গলবার ও বুধবার (মে ২০-২১,২০২৫) জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি তিনি আলোচনার শুরুতেই বলেন, শিশুকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।

তাদের শিক্ষার পাশাপাশি বিনোদন, সাহিত্য, সংস্কৃতি ও খেলার মাঠেও সময় ব্যয় করার সুযোগ দিতে হবে। তিনি আরো বলেন, শিশুর প্রতি নেতিবাচক আচরণ ও নির্যাতন তার স্বাভাবিক বিকাশ ও উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। শিশুর ভালোলাগা, কষ্ট পাওয়ার বিষয়গুলো আমাদের কাছে যেন মন খোলে বলতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে।

তিনি পরিকল্পনা সভায় বাল্যবিয়ে, মাদক, অপুষ্টি, বিদ্যালয় থেকে ঝরেপড়া, নির্যাতনসহ শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে এমন নেতিবাচক দিকগুলো প্রতিরোধে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের পরিচালক প্রোগ্রাম মো: মুরশেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার আশরাফুল ইসলাম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ জামালপুরের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন। পরিকল্পনা পর্যালোচনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তাগাছা এপি ম্যানেজার রোলেন্ড গোমেজ ও জামালপুর এসিও এর ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট দীপা রোজারিও।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় বাল্যবিয়ে, শিশুশ্রম, নারী, শিশু নির্যাতন, ঝরেপড়া শিশু, অপুষ্ট শিশু, স্যানিটেশন, ওয়াস, স্বাস্থ্য, শিক্ষার অভাব, অনিরাপদ খাদ্যসহ শিশু সুরক্ষায় বাধাগ্রস্ত করে এমন সব নেতিবাচক বিষয়গুলো উত্তরণে কারণ বিশ্লেষণসহ অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমুখী আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026