1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামালপুরে বাস পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ

এ বি এম রব্বানী বাপ্পি 
  • Update Time : রবিবার, মার্চ ২, ২০২৫,
  • 160 Time View
158

এ বি এম রব্বানী বাপ্পি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জামালপুরে বাস পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ বেলা সাড়ে ১১ টা থেকে শহরের ফেরীঘাট এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাস ও মিনিবাসের শ্রমিকেরা। এসময় তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকাজুড়ে।

শ্রমিকেরা জানান- সকালে জামালপুর ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায়  দূর্ঘটনার পর একটি রাজিব বাস পুড়িয়ে দেয় জনতা। একটি দূর্ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিলেও বাস পোড়ানোর বিষয়টি দুঃখজনক। তাই এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান শ্রমিকেরা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

প্রায় দেড় ঘন্টা আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, আজ সকালে সদর উপজেলার জয়রামপুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দুপুরে ফেরিঘাট এলাকায় বাস শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে দুর্ঘটনা এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026