1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:৫৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামালগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মার্চ ১৭, ২০২৫,
  • 166 Time View
97

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন , যে ব্যক্তি গুনাহ মাপের আশায় রোজা রাখবে মহান আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাপ করে দিবেন। রমজান নাজিল করা হয়েছে মুত্তাকী হওয়ার জন্য। রোজা অন্য যে কোন এবাদতের চেয়ে উত্তম। আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দিব। কিয়ামতের কঠিন সময়ে আমাদের সুপারিশের প্রয়োজন পরবে, ঐ সময়ে কোরআন ও রোজা সুপারিশ করবে। কোরআন ও রোজা সাক্ষী দিবে আপনার আমার জন্য, যেদিন কেউ কারো জন্য সুপারিশ করবে না। রোজার মতো রোজা রাখলে দুনিয়া ও আখেরাতে সফলকাম। রোজা আমাদের শিক্ষা দেয় মিথ্যা বলা ও মিথ্যাবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না। মিথ্যার পিছনে জিন্দাবাদ দিয়ে কখনো সফল হওয়া যাবে না। কোরআন ও হাদীসের আলোকে জীবনকে গড়তে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী তার কর্মীদের কোরআন ও হাদীসের আলোকে গড়ে তুলে। ৫ আগস্টের আগের বাংলাদেশ আর বর্তমানে অনেক প্রার্থক্য রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৭ বছর হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে । হাসিনা ও তার ধুসররা মিলেও জামায়াতে ইসলামীর এগিয়ে যাওয়ার রাস্তা বন্ধ করতে পারেনি। শিক্ষা ও সংস্কৃতিতে পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে দেশের জন্য দ্বায়িত্ব পালন করব। বিগত দিনে জামালগঞ্জের যাতায়াত ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। রতনে যতন করে অনেক বাসা বাড়ি বানিয়েছে, অবকাঠামোগত কোন উন্নয়ন জনগণের জন্য করে নি। খোদা ভিরু দক্ষ মানুষ ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। আল কোরআনের আলোকে ঘরে ঘরে দ্বীন কায়েমের দাওয়াত পৌঁছাতে হবে। সোমবার(১৭মার্চ) জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিল্পকলা মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

উপজেলা জামায়াতের আমীর মো: হাবিবুর রহমান’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আবু নাবিল’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুল্লাহ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিস সম্পাদক নূরুল ইসলাম, মজলিসে শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান ,জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান উপজেলা নায়েবে আমীর মো: ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মো: হাবিবুর রহমান,সাচনা বাজার ইউনিয়ন সভাপতি মো: আতিকুল হক, ভীমখালী ইউনিয়ন সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, ফেনারবাক ইউনিয়ন সভাপতি মো: মোশায়েল আহমদ, বেহেলী ইউনিয়ন পূর্ব সভাপতি ইসমাঈল, বেহেলী ইউনিয়ন পশ্চিম সভাপতি মো: আমিনূল ইসলাম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা নূরুল হক উপজেলা ছাত্র শিবির সভাপতি মো: সহিবুর রহমান, সাধারণ সম্পাদক আ.স.ম ওবায়দুল্লাহ । এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান (জনি),সাচনা বাজার ইউনিয়ন সেক্রেটারি মো: লুৎফুর রহমান, ভীমখালী ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিব, ফেনারবাক ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আ: সালাম, বেহেলী ইউনিয়ন পূর্ব সেক্রেটারি মো: জাহিদুর রহমান, পশ্চিম সেক্রেটারি মো: মাফিকুল ইসলাম, জামালগঞ্জ উত্তর সেক্রেটারি মো: আ: হান্নান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026