1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা

মাহদি হাসান, নকলা,শেরপুর
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫,
  • 151 Time View
128

মাহদি হাসান, নকলা,শেরপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরের নকলা উপজেলায় বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। নকলা পৌরশহরের শাহরিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম সারোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, বিভাগীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য মু. ফারদিন হাসান হাসিব। এছাড়াও ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা দেশের রাজনৈতিক অস্থিরতা, নৈতিকতা, শিক্ষাব্যবস্থার সংকট ও সমাজে ন্যায়বিচারের অভাবসহ সমসাময়িক নানা বিষয়ে বক্তব্য রাখেন। তারা আসন্ন জাতীয় নির্বাচন ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‍‍`র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য রাব্বেনুর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, বিএনপি নেতা গোলাম মামুন, গণঅধিকার পরিষদের নেতা সোহেল রানা, শিক্ষক গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক এবং সাংবাদিক হারুনুর রশীদ প্রমুখ।

আলোচনা শেষে ইফতার পরিবেশন করা হয়। জমজমাট এই আয়োজনে স্থানীয় গণমানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, রাজনৈতিক সচেতনতা এবং ইসলামি মূল্যবোধ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এখনও প্রবলভাবে বিদ্যমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026