1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জাতীয় শিক্ষা সপ্তাহে দেয়াল পত্রিকায় জাতীয় পর্যায়ে প্রথম লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 296 Time View
512

জাতীয় শিক্ষা সপ্তাহে দেয়াল পত্রিকায় জাতীয় পর্যায়ে প্রথম লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জেলা প্রতিনিধি:অহিদুল ইসলাম

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্মৎ মরিয়ম ও তার দল এই গৌরবজনক সাফল্য অর্জন করে লক্ষীপুর জেলার মুখ উজ্জ্বল করেছে।
সৃজনশীলতা, ভাবনা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতার সকল ধাপ অতিক্রম করে মরিয়ম ও তার দল প্রথম স্থান অধিকার করে। তাদের দেয়াল পত্রিকায় শিক্ষা, দেশপ্রেম, সামাজিক সচেতনতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভাবনার প্রতিফলন ফুটে ওঠে, যা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।
এই সাফল্যে লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উদযাপন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“এই অর্জন প্রমাণ করে আমাদের শিক্ষার্থীরা মেধা ও সৃজনশীলতায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।”
এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যতেও এ ধরনের সাফল্য ধরে রাখার জন্য উৎসাহ প্রদান করেন। শিক্ষার্থী মোসাম্মৎ মরিয়ম তার অনুভূতি প্রকাশ করে বলেন,
“এই অর্জন আমাদের দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা না পেলে এটি সম্ভব হতো না।”
জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আবারও তাদের সুনাম অক্ষুণ্ণ রাখলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026