1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ২৫০ জনের বি*রুদ্ধে মা*মলা দায়ের করা হয়েছে। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 9:29 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ২৫০ জনের বি*রুদ্ধে মা*মলা দায়ের করা হয়েছে।

Reporter Name
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 93 Time View
66

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মেহেদী হাসান খোকা ব্যুরো প্রধান বরিশাল।।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর।
এজাহারে উল্লেখ করা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর সদর রোডের ফকির বাড়ি রোলে অবস্থানকালে জাতীয় পার্টির একটি মিছিল বের হয়। সেই মিছিল থেকে সরকারবিরোধী ও গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কটূক্তিমূলক স্লোগান দেওয়া হয়। এ সময় তাদের শান্তিপূর্ণভাবে স্লোগান বন্ধ করতে অনুরোধ করলে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত কিছু নেতাকর্মী লোহার রড, বাঁশ, ও ইট নিয়ে হামলা চালায়।
এই হামলায় গুরুতর আহত হন বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলামসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।
আরও পড়ুন: বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগ, আহত ১৫
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জিএম কাদের, মজিবুল হক চুন্নু, সাইদুল ইসলাম ট্যাপা, রুহুল আমিন হাওলাদার, রত্না আমিন, হাফিজ উদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ, লো. জো. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, সেলিম ওসমান, আশরাফুজ্জামান আশু, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম জিন্নাহ, এম এ জলিল, মহাসিনুল ইসলাম হাবুল, মো. জুম্মান, অ্যাডভোকেট এস হাওলাদার, মুফতি আল মাহিস ও মাহমুদ সোহেল। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট