1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জলঢাকায় ০৩ দিন ব্যাপী কৃষি মেলা’র উদ্বোধন

সামিনুর ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ২৭, ২০২৫,
  • 272 Time View
290

সামিনুর ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী “কৃষি মেলা-২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠান ২৭ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তি, নতুন জাতের ফসল এবং কৃষকদের উন্নয়ন সংক্রান্ত দিকগুলো তুলে ধরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (ISDB) এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব।

তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শনের পর আলোচনা সভায় অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূর আলম, সিনিয়র মনিটরিং অফিসার, রাডার্ডপ, ডিএই, রংপুর এবং অতিরিক্ত উপ-পরিচালক, ডিএই, নীলফামারী মোঃ জাকির হোসেন, ।মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, জলঢাকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আল ইকরাম বিপ্লবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় কৃষকদের সরাসরি অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রদর্শনীতে স্থান পায় উন্নত জাতের ধান ও সবজির বীজ, সার ও কীটনাশক, আধুনিক কৃষিযন্ত্র, কৃষি-উৎপাদন সংক্রান্ত প্রযুক্তি ও পরামর্শ।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় পরিচালিত প্রকল্পের বিভিন্ন কার্যক্রমও মেলায় প্রদর্শিত হয়।এছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অংশগ্রহণ করে তাদের কার্যক্রম তুলে ধরে।

বক্তারা বলেন, এ ধরনের মেলা কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026