1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জয়কালী মন্দিরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহোৎসব উদযাপন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি) :
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫,
  • 142 Time View
108

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি) :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্য কদমতলীতে শ্রী শ্রী জয়কালী মন্দিরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মহোৎসব উদযাপিত হয়েছে।

দুই দিনব্যাপী (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) এই আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ, ভক্তিমূলক সংগীতাঞ্জলি এবং অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

ধর্মীয় এই উৎসবে স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত বহু ভক্তের সমাগম ঘটে। দিনব্যাপী পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে ভক্তরা অংশ নেন। মহোৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

মন্দির কার্যকরী কমিটির সভাপতি বলেন জয়কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা প্রতি বছর এই ধর্মীয় উৎসব আয়োজন করে থাকি।

এটি শুধু একটি পূজা নয়, বরং ভক্তদের মিলনমেলা। সকলের আন্তরিক সহযোগিতায় এবারের মহোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্যে জানান শ্রী শ্রী জয়কালী মায়ের আশীর্বাদে এবং ভক্তদের সহায়তায় আমরা এই মহোৎসব সফলভাবে আয়োজন করতে পেরেছি। আগামীতে, আমরা এভাবে ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাবো এবং আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করছি।

মহোৎসবে বিশেষ আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026