1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 153 Time View
87

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বগুড়া জেলায় কাহালু উপজেলা স্বনামধন্য কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানটি গত ৯ জুন ২০২৫ কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের সুচীর অংশ হিসেবে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি যা থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিবৃন্দ। ঢাক ঢোল আর বাঁশির শব্দ মুখরিত হয় রাস্তা। অনুষ্ঠান উদ্বোধন করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্যোক্তা ও এর সদস্য সচিব অ্যাডভোকেট রিজভী আহমেদ । এরপর শুরু হয় আলোচনা সভা। সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন সভাপতিতে চলে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোশাররফ হোসেন সাবেক সংসদ সদস্য কাহালু -নন্দীগ্রাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফ,এম,এ সালাম প্রধান শিক্ষক কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মোঃ আব্দুল হান্নান অফিসার ইনচার্জ (ওসি) কাহালু থানা । সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব অ্যাডভোকেট রিজভী আহমেদ দৈনিক প্রভাতী বাংলাদেশ কে বলেন, “এই অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে সহযোগিতা ও পিছিয়ে পড়া প্রাক্তন শিক্ষার্থীদের জীবনের মান উন্নয়নে কাজ করে যাবে।সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক প্রভাষক দেলোয়ার বলেন, “আমরা শক্তিশালী একটি নেটওয়ার্ক তৈরি করে একে অপরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবো ।শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন ফারাবি, জাহিদ, জনি, মিরাজ, ওয়াহেদ প্রমুখ। বক্তব্যে উঠে আসে শৈশবের স্কুলের সেই স্মৃতির কথা যা কখনো ভোলা যায় না। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাহিরে অনেক জায়গা স্থান করে নিয়েছে যা আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়া এ যেন এক অন্যরকম মিলন মেলা। শিক্ষার্থী এবং সাগর এন্ড ব্রাদার্স সঙ্গীত দলের এর পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026