1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জনশক্তি রপ্তানিতে পিছিয়ে খুলনা জেলা

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫,
  • 135 Time View
110

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মো: আশরাফ হোসেন বলেছেন, খুলনা দেশের তৃতীয় বৃহত্তম শহর হলেও জনশক্তি রপ্তানিতে ব্যাপক পিছিয়ে রয়েছে। খুলনা ৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে মানুষ দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং বিদেশে কর্মসংস্থানে যেতে পারে। জনগোষ্ঠীকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গতকাল উওর খেওনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়রার পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সুধীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি আরো বলেন, মানবসম্পদ উন্নয়নে সঠিক পদক্ষেপ না নিলে দেশের উন্নয়ন থমকে যাবে। তাই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জনের জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলা যায়। মতবিনিময়কালে মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম নাজমা পারভীন বলেন, ভীত কত মজবুত তার উপরে নির্ভর করে একটি ভবনের স্থায়ীত্ত্ব। একইভাবে একটি শিশুকে দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয় গুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। শিশুদের দুর্বল দিকগুলো খুজে আমরা পৃথক গ্রুপ করে বিশেষ ভাবে পাঠদান করি। আজকের মতবিনিময় সভায় এসে আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি। প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ( বিএমইটি) এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মচারী কল্যান বোর্ড খুলনার পরিচালক মো: শাহীনুজ্জামান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা শিশির মোহাম্মদ বেলাল,কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026