1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চেয়ারম্যান আইয়ুব বাগমারের উদ্যােগে ১৭ বছর পর ৫০০ পরিবার দেখলো এবার আলোর মুখ 

জোনাইদাল হাবীব সিয়াম জেলা প্রতিনিধি, গাজীপুর 
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 157 Time View
151

জোনাইদাল হাবীব সিয়াম জেলা প্রতিনিধি, গাজীপুর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে উন্নয়নের মুখ দেখলো গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নে। স্থানীয় জনগণের বহুদিনের চাওয়া পূরণ করলেন বর্তমান তত্ত্বাবধায়ক চেয়ারম্যান মোঃ আইয়ুব বাগমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহারবাড়ি থেকে মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রশস্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য। বর্ষাকালে কাদায় থৈ থৈ, আর শুকনো মৌসুমে ধুলাবালি – এই দুইয়ের মাঝেই বছরের পর বছর চলতে হয়েছে স্থানীয়দের।

এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫০০টির বেশি পরিবার যাতায়াত করে। রয়েছে একাধিক ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, ভ্যান-অটোচালকদের চলাচলের প্রধান পথ হিসেবেও ব্যবহৃত হয় এটি। তাছাড়া, এলাকাটি শিক্ষার্থী, কর্মজীবী এবং সাধারণ মানুষের জন্য অন্যতম প্রধান সংযোগ পথ।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, আমরা অনেক চেয়ারম্যান দেখেছি, কিন্তু কেউ এই রাস্তাটা নিয়ে ভাবেনি। আইয়ুব সাহেব এসে মাত্র কয়েক মাসেই কাজ শুরু করলেন। এটা আমাদের জন্য একটা স্বপ্নের মতো।

আরেকজন বাসিন্দা রাবেয়া খাতুন বলেন, বাচ্চাদের স্কুলে পাঠানো কষ্ট হতো, রোগী নিতে পারতাম না, এখন অন্তত একটা ভরসা হলো।

এই কাজটির মাধ্যমে এলাকাবাসী শুধু চলাচলের সুবিধাই নয়, বরং জীবিকার উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, এবং ব্যবসা বাণিজ্যের প্রসার প্রত্যাশা করছে।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ আইয়ুব বাগমার বলেন,এটা আমার দায়িত্ব, এলাকার যে জায়গায় সমস্যা আছে, আমি কাজ করে যাচ্ছি। জনগণের দেওয়া দায়িত্ব পালন করাই আমার কর্তব্য।

এই উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে প্রমাণ হয়েছে, সত্যিকারের জনসেবায় মনোনিবেশ করলে অল্প সময়েই বড় পরিবর্তন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026