1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১০:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা প্রশাসন সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল আযহা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হারুন অর রশীদ,জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 153 Time View
134

হারুন অর রশীদ,জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৫ যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে এবং কোরবানীর পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশ সম্মত ভাবে বর্জ্য অপসারণ ও সরকার নির্ধারিত মূল্যে চামড়ার ক্রয় বিক্রয় নিশ্চিত করণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান, ওসি (তদন্ত) আলী আজগর।সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর পরিচালনায় বক্তব্য রাখেন।

সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শামীম রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা জামায়াতের ইসলামের আমির প্রভাষক মুন্সি শফিউল আলম বকুল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি কামরুল হাসান কাজল, উপজেলা মডেন মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, হাফেজ ওমর আলী প্রমুখ। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য ঈদগাহ গুলো পরিস্কার পরিচ্ছন্ন করা।

ঝড় বৃষ্টি থাকলে নিজ নিজ মসজিদে নামাজ আদায় করা। সরকার নির্ধারিত পশুর হাট ব্যতীত যেখানে সেখানে হাট না বসানো। পশুর হাটে জাল নোট ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সরকার নির্ধারিত হারে খাজনা নেয়া এবং চার্ট টাঙ্গানো।

কোরবানীর পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ,পরিবেশ সম্মত ভাবে বর্জ্য অপসারণ করার জন্য সবাই কে অনুরোধ জানান হয়। উপজেলার পশুর হাট গুলোতে নজরদারি বাড়ানো যাতে অবৈধ ভাবে ভারত থেকে পশু আসতে না পারে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে জরীপ করার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026