
হারুন, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজার থেকে লক্ষীপুর বাজারের মাঝামাঝি একটি স্থান থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ওয়ারলেস, পুলিশের ব্যবহৃত পোশাকসহ ডাকাতির প্রস্তুতিকালে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গতকাল দিবাগত গভীর রাতে তিওরবিলা পুলিশ ক্যাম্পের আইসি জনাব সুকান্ত কুমার দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাতকালীন টহল ডিউটিতে ছিলেন। ডিউটি চলাকালীন তিনি গোপন সংবাদ সূত্রে সংবাদ পান, একদম ডাকাত মাইক্রোবাস নিয়ে আমাদের আলমডাঙ্গা থানা এলাকায় ডাকাতি করার জন্য প্রবেশ করেছে। এই সংবাদ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে আমাকে অবহিত করেন, আমি সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত সেখানে ছুটে যায়, খাসকররা বাজার এবং লক্ষীপুর বাজারের মাঝামাঝি একটি স্থানে মাইক্রোবাসটিকে তারা থামাতে সক্ষম হয়। আমরাও সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়, ঘটনার স্থান থেকে ৬ জন ডাকাত হাতে নাতে গ্রেফতার হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় তৈরি শুটারগান, ২ রাউন্ড পিস্তলের গুলিসহ চায়নিজ কুড়াল, শাপল গ্রিল ভাঙার বিভিন্ন সরঞ্জামাদী, পুলিশের ব্যবহৃত পোশাক, ওয়ারলেচ, পুলিশের ওয়াকিটকির মতো দেখতে ১টি ওয়াকিটকি মাদক দ্রব্য ৫০ পিস ইয়াবাসহ আরও কিছু কিছু বিষয় আমরা তাদের কাছ থেকে তল্লাশি করে উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়েছি, তারা প্রত্যেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য, তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া অব্যহত রেখেছি।