1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 12:56 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 
  • Update Time : Monday, March 24, 2025,
  • 122 Time View
95

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মোঃ মোজাফফর সিকদার ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতীকের এস এম হুমায়ুন কবির পেয়েছেন ১৯৭ ভোট। সাধারন সম্পাদক পদে হারিকেন প্রতীকে মোঃ সেলিম শেখ ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোরগ প্রতীকে মোঃ কামরুজ্জামান স্বাধীন পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া সংগঠনিক সম্পাদক পদে কবুতর প্রতীক নিয়ে মোঃ লাবলু শেখ ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দি বই প্রতীকে আবুল কালাম শেখ ১৩৮ ভোট পেয়েছেন। নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শরীফুল হাসান অপু এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ মনিটরিং কমিটির সদস্য শমশের আলী মোহন, সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো, উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব শেখ আছাদুজ্জামান আসাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট