1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
চিতলমারীতে বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাংচুর - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 11:35 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

চিতলমারীতে বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাংচুর

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 100 Time View
78

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটের চিতলমারীতে তিনটি নীরিহ পরিবারের উপর একটি প্রভাবশালী মহল দফায় দফায় হামলা, ভাংচুর, মারপিট, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১২ টায় ভূক্তভোগী পরিবার গুলো চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন।

ভূক্তভোগী পরিবার গুলোর পক্ষে মোঃ শাহীন শেখ লিখিত বক্তব্য পাঠ করে জানান, উপজেলার ব্রহ্মগাতী গ্রামের আমিনুর রহমান মামুনের ছেলে সায়হাম রহমান মীম, আমজেদ মোল্লার ছেলে শহীদ মোল্লা ও মোক্তার শেখের ছেলে মোঃ শাহীন শেখ দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল জোর-জবরদস্তীর মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে দফায় দফায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি লিখিত ভাবে জানালেও কোন ন্যায় বিচার পাননি।

শাহিন শেখ আরও জানান, গত ০১ মার্চ বিকেল ৫ টার দিকে আরুয়াবর্ণী মধ্যপাড়ার মোঃ জুয়েল শেখ, মিলু শেখ, আবুল খান, আলামিন শেখ ও নুর শেখের নেতৃত্বে ১০-১৫ লোক শহীদ মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। শহীদ মোল্লা বাধা দিতে গেলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করে ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ ঘটনার রেশ ধরে দ্বিতীয় দফায় গত ৬ মার্চ সকাল ৯ টার দিকে ওই হামলাকারীরা আবারও দলবদ্ধ হয়ে অতর্কিত ভাবে আড়ুয়াবর্ণী গ্রামের মোশারেফ শেখের নেতৃত্বে ২০-৩০ জন লোক সায়হাম রহমান মীমের বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে সায়হাম রহমান মীমের অন্তঃস্বত্ত্বা স্ত্রী লিমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

এ ছাড়া ওই হামলাকারীরা তৃতীয় দফায় গত ১৫ মার্চ বিকাল ৪ টায় মোঃ শাহীন শেখের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা শাহীনের বৃদ্ধ পিতা মুক্তিযোদ্ধা ও প্যারালাইস রোগীকে মারপিট করে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে। এ তিনটি বিষয়ে আলাদা আলাদা ভাবে মামলা করা হলেও হামলাকারীরা প্রতিনিয়িত হুমকি-ধমকি প্রদান করে চলেছে। এ বিষয়ে বর্তমানে তারা তিনটি পরিবার চরম নিরপত্তা হীনতায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট