1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাটমোহর ও ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 116 Time View
112

মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাটমোহর-ভাঙ্গুড়া (পাবনা

চাটমোহর ও ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

পাবনার চাটমোহরে রেললাইনের উপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের ধারণা ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে রেললাইনের ওপর দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি হাঁটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী। তবে তার নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ বছর। পরনে ছিল প্যান্ট ও জামা।

অপরদিকে ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ দিয়ার পাড়া রেলগেটের পশ্চিম পাশে তেতুলতলায় মজিরন খাতুন (৪০) নামের এক নারী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। ররিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার পর সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন আসছিল। এ সময় মজিরন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় মালবাহী ট্রেনের নিচে চলে গিয়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, বুধবার সকালে রেলওয়ে কন্ট্রোল এর মাধ্যমে খবর পেয়ে চাটমোহরে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ট্রেনে কাটা পড়ে মৃত ওই নারী ও অজ্ঞাত বৃদ্ধের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

মোঃ সুজন আহম্মেদ 

দৈনিক প্রভাতী বাংলাদেশ 

পাবনা জেলা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026