1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
চাটমোহরে সেনাবাহিনীর অভিযানে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 6:25 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

চাটমোহরে সেনাবাহিনীর অভিযানে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি 
  • Update Time : Friday, March 21, 2025,
  • 143 Time View
97

মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনার চাটমোহরে বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ৩ টা থেকে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫) উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়ার মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী। ইদ্রিস ওই গ্রামের মৃত ঈমান শেখের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন ২০ জন সেনা সদস্য নিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে রুবিয়া খাতুন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। পরে চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় তাকে চাটমোহর থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন বলেন, এনটিভি অনলাইনের প্রতিনিধি আপন ইসলাম ও দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি ও মোঃ সুজন আহম্মেদ, সহযোগিতায় প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে চাটমোহর থানা পুলিশের কাছে মাদক ব্যবসায়ী কে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল আলম এনটিভি অনলাইন ও দৈনিক প্রভাতী বাংলাদেশ কে জানান, আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে থানায় নিয়ে এসেছি। মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হবে।

ছবি: সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটককৃত গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫)।

 

মো: সুজন আহম্মেদ 

পাবনা (চাটমোহর-ভাঙ্গুড়া)

মোবা: ০১৭১১৬৭৪২৪৬,০১৭১২১৬২৭৬৭

২১ মার্চ ২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট