1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাটমোহরে ছাত্রদল সাংগঠনিক সম্পাদক এর বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় থানায় মামলা

মোঃ কায়সার আহম্মেদ চাটমোহর প্রতিনিধি
  • Update Time : বুধবার, মার্চ ১২, ২০২৫,
  • 135 Time View
99

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুরে ১১ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা ও অপহরণের চেষ্টায় ছাত্রদল নেতাকে আসামি করে চাটমোহর থানায় মামলা দেয়ের হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা রিজু হয়। মামলা নাম্বার আট। এ মামলায় হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়ার মোঃ   মোঃ তোজাম্মেল হোসেন তোজু ছেলে রতন হোসেন (২৩) এবং মোঃ মহসিন হোসেন ছেলে মামুন হোসেন কে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করা হয়। ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বখাটেরা রাস্তায় বিরক্ত করতো আমাকে। নানারকম কুপ্রস্তাব দিত। তাতে সাড়া না দেওয়ায় ১১ ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে এলাকায় সবাই যখন নামাজ পড়ছিল তখন তিন-চারটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমিও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।

চাটমোহর থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাজাহান জানান, ধর্ষণ চেষ্টা মামলা রুজু হওয়ার পরেই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব আমরা।

চাটমোহর উপজেলা ছাত্রদলের সভাপতি, ফুলচাঁদ হোসেন শামীম  জানান, রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের   সংগঠনের সাংগঠনিক সম্পাদক।  ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026