1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাটমোহরের রামপুরে অবাধে মাটিকাটা চলছে

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, এপ্রিল ৭, ২০২৫,
  • 225 Time View
192

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুরে গজারগাড়ি বিলে চলছে অবাধে মাটি কাটা।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বিলের মাঝখান দিয়ে প্রবাহিত একটি জোলার পাড়ে থাকা মাটি কেটে বিক্রি করা হচ্ছে। একটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেশ কয়েকটি ট্রলিতে করে সেই মাটি পরিবহণ করা হচ্ছে। মাটি পরিবহনের জন্য ফসলি জমির উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হরিপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিতর্কিত বিএনপি নেতা শাজাহান আলী মেম্বারের ভগ্নিপতি আব্দুল বাতেন ও স্থানীয় ভেকু ব্যবসায়ী মানিক হোসেন যৌথভাবে এই মাটি কাটার সাথে জড়িত।

এ বিষয়ে ভেকু ব্যবসায়ী মানিক হোসেন বলেন, ইতিপূর্বে জোলা খনন করে মাটি জোলার পাড়ে বিভিন্ন কৃষকের জমিতে রাখা হয়েছিল। এখন তারা সেই মাটি সরিয়ে নিয়ে জমি খালি করছেন। এটাতো মানবিক কাজ। অনেক কৃষক উপকৃত হচ্ছে। সরকারি জেলার মাটি কি অন্য কেউ প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে নিতে পারে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, অবৈধভাবে কোথাও মাটি কাটতে দেওয়া হবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এটার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026