1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঞ্চল্যকর হাফেজ আবুল কালাম হত্যা মামলার প্রধান আসামী মোঃ শহিদুল্লাহ গ্ৰেপ্তার

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার 
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 137 Time View
150

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদী জেলার মনোহরদী থানার চাঞ্চল্যকর হাফেজ আবুল কালাম হত্যা মামলার প্রধান আসামী মোঃ শহিদুল্লাহ’কে ফেনীর দাগনভুঁইয়া থানা এলাকা হতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে গ্রেফতার।

নিহত ভিকটিম হাফেজ আবুল কালাম নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকার বাসিন্দা। দীর্ঘদিনযাবৎ জমি-জমা সংক্রান্তে প্রতিবেশী মোঃ শহিদুল্লাহ এর সাথে বিরোধ চলে আসছিল । গত ১৬ মে ২০২৫ ইং তারিখে ভিকটিমের বসত ঘরের পাশের একটি আম গাছের নীচ হতে ভিকটিমের মা আম কুড়াতে গেলে মোঃ শহিদুল্লাহ এবং তার অন্যান্য সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, রাম দা নিয়ে ভিকটিমের মাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এসময় ভিকটিম তার মায়ের আত্ম-চিৎকার শুনে ঘর হতে বাহির হলে মোঃ শহিদুল্লাহ এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে শরীরের এবং মাথায় গুরুত্বর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার্ড করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থান ভিকটিমের মৃতু হয়।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের বড় ভাইয়ের স্ত্রী বাদী হয়ে নরসিংদী জেলার মনোহরদী থানায় ০৪জনকে এজাহারানামীয় এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬, তারিখঃ- ১৭ মে ২০২৫ইং, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬(২) সংযুক্ত ৩০২ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম, এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যহত রাখে। নজরদারীর একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শহিদুল্লাহ ফেনী জেলার দাগনভুঁইয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ জুলাই ২০২৫ইং তারিখে আনুমানিক ১৬১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার দাগনভুঁইয়া থানাধীন রামানন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শহিদুল্লাহ (৪৮), পিতা-মৃত আব্দুল খালেক, সাং- হাফিজপুর, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে নরসিংদী জেলার মনোহারদী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026