1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 167 Time View
126

মাহিদুল ইসলাম ফরহাদ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় জেলা শহরের ক্লাবসুপার মার্কেটের একটি অভিযাত হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি মুহাঃ আব্দুল আজিজ, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নায়েবে আমির এ্যাড. শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি মোক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, পৌরসভা সহকারি সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, সদর উপজেলা সহকারী সেক্রেটারি এড. মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যম হল রাষ্ট্রের চতর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্ব হল সঠিক ও সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক ভাইয়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। জামায়াতে ইসলামি আপনাদের সাথে সবসময় থাকবে বলে জানান তিনি।

সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, আলোকিত গৌড়ের প্রকাশক এ্যাড. নূরে আলম সিদ্দিকী(আসাদ), সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026