1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
চাঁদাবাজি লুটতরাজ সন্ত্রাসীদের সাথে আমাদের যেন সম্পর্ক না থাকে: কে এম আনোয়ারুল ইসলাম পাবনা ৩,  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 11:41 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

চাঁদাবাজি লুটতরাজ সন্ত্রাসীদের সাথে আমাদের যেন সম্পর্ক না থাকে: কে এম আনোয়ারুল ইসলাম পাবনা ৩, 

মোঃ সুজন আহম্মেদ  পাবনা জেলা প্রতিনিধি 
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 136 Time View
77

মোঃ সুজন আহম্মেদ  পাবনা জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, আমি আপনাদের সাথী ভাই, আপনারাও আমার সাথী ভাই। আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফিরলে তার নেতৃত্বে আমরা কর্মকাণ্ড চালাবো। যারা চাঁদাবাজি লুটতরাজ সন্ত্রাসী করছে তাদের সাথে আমাদের যেন কোন সম্পর্ক যেন না থাকে। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন রিজভি সাহেব বলেছেন এক কথা। আমরা যদি সেই অনুযায়ী চলতে পারি তাহলে দেশ শাসন করবো। তাহলে দেশের মানুষ ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন। আমরা যেন সৎ সাহসী হিসেবে চলতে পারি এটাই আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ। বিএনপির জাতীয়ভাবে যে সিদ্ধান্ত নিবে সেটাই আমাদের সিদ্ধান্ত।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় পাবনা-৩ এলাকার কারাবরণকারী নেতাকর্মীদের সম্মানে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সাহেব আরো বক্তব্য রাখেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

শেষে দোয়া পরিচালনা করেন মনোয়ার হোসেন।

মোঃ সুজন আহম্মেদ 

দৈনিক প্রভাতী বাংলাদেশ 

মোবাইল নম্বর ০১৭১২১৬২৭৬৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট