
চট্টগ্রাম জেলা প্রতিনিধি নাজিম উদ্দীন
১১-১২-২০২৫ রোজ বৃহস্পতিবার বিকেল চারটায় ফটিকছড়ি কলেজ মাঠে চট্টগ্রাম-২ আসন (ফটিকছড়ি–ভূজপুর) থানার দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাকক নুরুল আমিনের সমর্থনে ছাত্র ও যুব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।চলো এগিয়ে যাই বাংলাদেশ” স্লোগানে সাজানো এ অনুষ্ঠানে এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশের ইসলামী শিবির। বিশেষ অতিথি:- ইবরাহীম রনি, নির্বাহী সদস্য চাকসু এবং সাঈদ বিন হাবীব সাধারণ সম্পাদক চাকসু।সমাবেশে বক্তারা বলেন, দাড়িপাল্লা প্রতীক ন্যায়-নীতি ও সমতার রাজনীতির প্রতীক। তারা বলেন, দেশকে সুসংহত পথে এগিয়ে নিতে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ সময় চট্টগ্রাম-২ আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি নুরুল আমিন–এর সমর্থনে জনগণের কাছে ভোট ও দোয়া কামনা করা হয়।বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মাওলানা গোলাম হোসেন সাহেবের সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজের আরো উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, মাষ্টার নাজিম উদ্দিন, নাজিম উদ্দীন ইমু, নূর মোহাম্মদ আল কাদেরী, জাহাঙ্গীর আলম, সহ প্রমুখ।অনুষ্ঠানে স্থানীয় যুবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।