1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রাম ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে তরুণের লাশ উ দ্ধা র।

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,
  • 239 Time View
375

চট্টগ্রাম ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে তরুণের লাশ উদ্ধার।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাজিম উদ্দীন
চট্রগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত রাজু মিয়া ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির বাসিন্দা কবির হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাতে রাজু মিয়া নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা কবির হোসেন বাদী হয়ে রাজুর স্ত্রীর বড় বোনের স্বামী ফিরোজ আহমেদকে প্রধান আসামি করে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী তুশি আকতার অভিযোগ করে বলেন, বোনের স্বামীকে (দুলাভাই) বিয়ে করতে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোয়েব সিকদার।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খনকাইয়া খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026