1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রামে সেলুনের ভেতর মিলল মিঠুনের ঝুলন্ত লাশ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫,
  • 193 Time View
164

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মিঠুন দাশ (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় নিজ সেলুনের ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, মিঠুন দাশ সেলুনে কাজ করে প্রতিদিন বাড়ি ফিরে গেলেও গতকাল বুধবার রাতে বাড়ি ফিরেনি। সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে তার সাথে স্বজনদের শেষ কথা হয় বলে জানা যায়। সকালে তার দোকান ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় বন্ধ ছিল।

নিহতের বোন জামাই প্রদীপ দাশ জানান, তিনি নিজেও একটি সেলুনের দোকান চালান। প্রতিদিন রাতে ফেরার সময় তারা একসাথেই বাড়ি ফিরতেন। কিন্তু বুধবার রাতে যাওয়ার সময় তাকে নিতে গেলে তার অন্যত্র প্রোগ্রাম আছে বলে জানান।

স্থানীয় লোকজন দোকান বন্ধ দেখে গ্রিলের ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তালা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার লাশ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, প্রেম সংক্রান্ত বিষয়ে সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

মিঠুন দাশ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হালিমপুর গ্রামের স্বপন দাশের ছেলে বলে জানান স্থানীয়রা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026