1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রামে সিনিয়র এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বুধবার, মে ৭, ২০২৫,
  • 199 Time View
125

আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের চান্দগাঁও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি)পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে।র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে একটি অপারেশনে অংশ নেওয়ার জন্য অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল সংগ্রহ করেন সিনিয়র এএসপি পলাশ সাহা।পরে তিনি নিজ অফিস কক্ষে ফিরে যান।

কিছুক্ষণ পর, আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তিনি নিজের মাথায় গুলি চালান।গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর তৌহিদসহ অনন্য কর্মকর্তারা।

পরে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় তার অফিস কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, তাতে পলাশ সাহা লিখেন,আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না,আমিই দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেনো সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে।মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর,তারা যেনো মাকে ভালো রাখে,স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেনো কো-অর্ডিনেট করে।

র‌্যাব -৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন,সিনিয়র এএসপি পলাশ সাহা খুবই দায়িত্বশীল এবং পেশাদার কর্মকর্তা ছিলেন,তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। কি কারনে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন,সেটি আমরা তদন্ত করে দেখছি।বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026