1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রামের কমার্স কলেজে ছাত্রদল- ছাত্রশিবির মাঝে হাতাহাতি 

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : শনিবার, মে ৩১, ২০২৫,
  • 321 Time View
235

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রশিবির। এতে কলেজে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের দাবি, বিনা উস্কানিতে ছাত্রদলের নেতাকর্মীরা হেল্পডেস্কে শিবিরের কর্মীদের ওপর হামলা চালায়। তবে শিবিরের দাবি সত্য নয় বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। তারা বলছেন, ‘ছাত্রদল ধর’ বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে কলেজে অনেক শিক্ষার্থীর সমাগম হয়। গেটের বাইরে একটি হেল্পডেস্কে মোবাইল রাখা নিয়ে একজন ছাত্রীর সঙ্গে সমস্যা হয়। তখন কলেজের ভেতর থেকে একজন বলতে থাকে ‘ছাত্রদল ধর, মার’। এরপর সামান্য ধাক্কাধাক্কি হয়। আমরা কলেজ অধ্যক্ষ বরাবর অভিযোগ জানিয়েছি।’

এদিকে ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্পডেস্ক করা হয়। বিনা উস্কানিতে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। হামলায় আহত হন মহানগর দক্ষিণ কলেজ সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহিক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026