1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঘরে যুবকের ঝুলন্ত লাশ, বিছানায় স্ত্রী-সন্তানের মরদেহ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 7:00 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ঘরে যুবকের ঝুলন্ত লাশ, বিছানায় স্ত্রী-সন্তানের মরদেহ

মাহমুদুল হাসান ( আঃ কাদির )বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, March 23, 2025,
  • 124 Time View
85

মাহমুদুল হাসান ( আঃ কাদির )বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরে বসতবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই একই ঘরের বিছানায় তাঁর স্ত্রী ও ৪ বছরের মেয়ের লাশ পড়ে ছিল। গতকাল শনিবার রাতে নগরের গোবিন্দবাড়ি দেওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন নাজমুল ইসলাম (২৯), তাঁর স্ত্রী খাদিজা আক্তার (২২) ও মেয়ে নাদিয়া আক্তার (৪)। নাজমুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের আবুর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে গাজীপুর নগরের গোবিন্দবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, অনেক দিন ধরেই নানা বিষয় নিয়ে নাজমুল ও খাদিজার মধ্যে কলহ চলছিল। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁরা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল হয়ে গেলেও তাঁরা ঘুম থেকে উঠছিলেন না। সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন তাঁদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা ঘরের পেছন দিকের জানালার ফাঁক দিয়ে দেখেন নাজমুলের লাশ ঝুলছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাস রোধ করে বা অন্য কোনো উপায়ে হত্যা করেছেন ওই স্বামী। পরে স্ত্রীর একটি ওড়না গলায় পেঁচিয়ে স্বামী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট