1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে সমতা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা   প্রতিনিধি
  • Update Time : বুধবার, মার্চ ৫, ২০২৫,
  • 190 Time View
192

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চৌমাথায় অবস্থিত সমতা ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে শারমিন নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন চিকিৎসার জন্য সমতা ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসা চলাকালে ভুল ওষুধ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। এর কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত শারমিনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “ডাক্তার ও নার্সদের অবহেলার কারণেই শারমিনের মৃত্যু হয়েছে। তারা ভুল ওষুধ প্রয়োগ করেছেন। আমরা এর সঠিক বিচার চাই।”

এ বিষয়ে সমতা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা যথাযথ নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছি। কোনো ভুল চিকিৎসা হয়নি। রোগীর শারীরিক অবস্থা আগে থেকেই গুরুতর ছিল।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026