1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

মোঃ আলামিন হোসেন  প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 146 Time View
89

মোঃ আলামিন হোসেন  প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টায় গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন – গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের বাসিন্দা মৃত ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৪০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শুভ মিয়া (২৬)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌথ বাহিনী পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একরাম ব্যাপারিকে গ্রেফতার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ট্যাবলেট কিনতে আসা শুভ মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে গাছের উপরে বিশেষ কায়দায় রক্ষিত একটি ঔষধের বোতল থেকে মোট ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য বিক্রি কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ইয়াবাসহ ২ জনকে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026