1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট

মোঃ আলামিন হোসেন 
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫,
  • 185 Time View
189

মোঃ আলামিন হোসেন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রথম শ্রেণির ঠিকাদার ও মিল-চাতাল ব্যবসায়ীর বসতবাড়িতে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) বেলা ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউপির জীবনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নবিবর রহমান একই ইউপির গোপালপুর গ্রামের আবু সুফিয়ান সুজা, সাইদুর রহমান পাশা, সোহেল মিয়া, মিলন মিয়াদের অভিযুক্ত করে থানায় লিখিত এজাহার দেয়।

থানা এজাহার সূত্রে জানা যায়, ভাই-ভাই চালকলের মালিক ভুক্তভোগীর কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময় ১ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। তা না পাওয়ায় এবং বাড়িতে না থাকার সুযোগে ঘটনার সময় সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রে হাতে অভিযুক্তরা ভুক্তভোগীর জীবনপুরস্থ বসতবাড়ির পিছনের স্টীলের গেট ভাংচুর করে বাড়িতে প্রবেশ করে। তারা অল্প সময়ের মধ্যে ত্রাস সৃষ্টি করে শয়ন ঘরের ওয়ারড্রব ও বেসিন ভাংচুর করে এবং ওয়ারড্রবে রক্ষিত বিভিন্ন নোটের প্রায় ১০ লাখ টাকা, সাড়ে চারভরি স্বর্ণের গহনা, মোটর, চুলা ও ফ্যান লুটপাট করে নিয়ে যায়।

বিষয়টিতে অভিযুক্ত যোগাযোগ করা হলে আবু সুফিয়ান সুজা জানান, ঘটনার সময় আমি আমার বাসায় ছিলাম। ওই ঘটনার সাথে আমাকে জড়িয়ে আমার রাজনৈতিক সুনাম নষ্টের অপচেষ্টা করা হচ্ছে মাত্র। প্রকৃতপক্ষে গত রাতে ত্যাগী নেতাদের নাম বাদ রেখে বিএনপির ইউনিয়ন কমিটি প্রকাশ হওয়ার পর থেকে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ঘটনাটি ঘটতে পারে।

লিখিত এজাহার থানায় জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026