1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গোবিন্দগঞ্জে কিশোরী অপহরণ এবং অপহণকারীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 25, 2026, 8:48 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গোবিন্দগঞ্জে কিশোরী অপহরণ এবং অপহণকারীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

মমিনুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি 
  • Update Time : Wednesday, September 10, 2025,
  • 138 Time View
92

মমিনুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোবিন্দগঞ্জে অপহরণের শিকার মেয়েকে এবং অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অপহরণের শিকার কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর আজাদুল ইসলামের মেয়ে দশম শ্রেণির ছাত্রী আইরিন ।

অপহরণের দুমাস পেরিয়ে গেলেও উদ্ধার হয় নি। অপহ্ত আইরিনের পিতা আজাদুল ইসলাম ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কার্য়ালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন।

জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদুল ইসলামের মেয়ে আইরিন রামচন্দ্রপুর হাইস্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে।

স্কুল যাতায়াতের পথে পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের মুক্তার মিয়ার বখাটে ছেলে রাব্বী গাছু মেয়েটিকে প্রায়ই ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিত। এতে আইরিন কোন কর্নপাত না করায় ক্ষিপ্ত হয়ে গত ২৪/৬/২৫ তারিখ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১০.৫০ মিনিটে আইরিন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ীর পিছনে টয়লেটে গেলে আগে থেকে ওতপেতে থাকা রাব্বী গাচু সহ অপর আসামী গন জোরপূর্বক আচমকা মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়।

বিষয় টি আইরিনের বড় আম্মু মর্জিনা বেগম দেখে চিৎকার চেচামেচি করলে ততক্ষণে তারা মেয়েটিকে নিয়ে যায়।

এ বিষয়ে আজাদুল বাদী হয়ে গত ২০-৭-২৫ তারিখে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -২ এ রাব্বী গাছু সহ ৩/৪ জন কে আসামী করে অপহরণের অভিযোগে পিটিশন দায়ের করলে আদালত গোবিন্দগঞ্জ থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণে আদেশ করে।

পরে গোবিন্দগঞ্জ থানা গত ১৩/৮/২৫ তারিখে রাব্বি গাছুকে আসামী করে মামলাটি রেকর্ড করে।যার নম্বর ২৩/৩৭২।

এদিকে প্রায় ২ মাস পার হলেও আসামি গ্রেফতার ও মেয়ে উদ্ধার না হওয়ায় পরিবার টিতে নেমে এসেছে হতাশা ও আতংক।

মেয়েকে উদ্ধার ও আসামিকে গ্রেফতারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন দিনমজুর পিতা আজাদুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট