1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ১৫, ২০২৫,
  • 135 Time View
132

মোঃ আলামিন হোসেন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি

রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জে

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক যানজট মুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে যানজট নিরসনে রাস্তা সংস্কার কাজে রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে সমন্বয় করছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

একইসঙ্গে, ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী মহাসড়ক এলাকায় অতিরিক্ত অর্ধশত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা দিনরাত টহল দেবে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করবে।

যানজট কমাতে গোবিন্দগঞ্জ মোড়ে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলো ঈদের সময় অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কাউন্টার মাস্টারদের সঙ্গে আলোচনা করেছেন পুলিশ সুপার।

এসব টহল দল দিনরাত মহাসড়কে পাহারা দেবে, অপরাধ প্রতিরোধ করবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া, রাত্রিবেলা ঢাকাগামী যানবাহনে ভিডিও নজরদারির কার্যক্রম চালু থাকবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম যানজট নিরসনের জন্য গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ী বাজারে চলমান সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, যাত্রীরা যেন যানজট মুক্ত ও নিরাপদ পরিবেশে বাড়ি ফিরতে পারেন, সে জন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। হাইওয়ে পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে ঈদের সময় যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026