1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জের সাপমারায় বরেন্দ্র সেচ প্রকল্পের মিটার চুরি ,আটক ২

মমিনুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: 
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
  • 129 Time View
149

মমিনুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপের সংযোগ তার কেটে মিটার চুরি।

চুরির সময় আটক দুইজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা রেকর্ড হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাপমারা ইউপির রামপুর মৌজায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের গভীর নলকূপের ঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার কামারদহ ইউপির ভাগগোপাল শোরপুর গ্রামের রুবেল শেখের ছেলে বিপ্লব শেখ (২৭) এবং সাপমারা ইউপির তরফকামাল গ্রামের মরহুম সমত শেখের ছেলে মহিদুল শেখ (৫০)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গভীর নলকূপটি চালু করে এর অপারেটর সাপমারা ইউপির রামপুরা গ্রামের আবু তালেব প্রধান এবং ড্রাইভার বাবলু মিয়া অদূরে ডেলিভারি পয়েন্টগুলো দেখতে যায়।

এসময় আটক ব্যক্তিরা নলকূপটির ঘরে গিয়ে বিদ্যুৎ সংযোগের তার কেটে মিটারটি খোলার চেষ্টা করে। এদিকে ডেলিভারি পয়েন্টের পানি বন্ধ হয়ে গেলে তারা দ্রুত নলকূপটির ঘরে আসে।

এসে উক্ত দুইজনকে সংযোগ তার কেটে মিটারটি খোলাকালে স্থানীয়দের সহযোগিতায় আটক করে। পরে খবর দিয়ে পুলিশের সহযোগিতায় তাদের থানায় এনে লিখিত এজাহার দায়ের করেন।

বিদ্যুৎ সংযোগ তার কেটে মিটার চুরির দায়ে আটক দুই জনকে থানায় এনে মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, তাদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026