1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রায় ১৪৩২ বঙ্গাদ্বকে বরণ 

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫,
  • 175 Time View
120

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এসো হে বৈশাখ, এসো এসো…”—এই আহ্বানে সুর, রঙ, খাবার আর প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল গোপালগঞ্জের মুকসুদপুর। সারা দেশের সাথে তাল মিলিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২।

পুরনো ব্যর্থতা, গ্লানি আর দুঃখ ভুলে নতুন আশার আলোয় উদ্ভাসিত হয়ে উঠল গোটা মুকসুদপুর উপজেলা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব।

উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এর নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে অংশ নেন—বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষ। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‍্যালির পূর্বে উপজেলা মিলনায়তনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম এর সঞ্চালনায় স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

নববর্ষের এই আয়োজনে ছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যার মাধ্যমে ফুটে উঠেছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026