1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোপালগঞ্জের গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া খালের ফিরছে প্রাণ

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : সোমবার, মার্চ ৩, ২০২৫,
  • 130 Time View
101

গোপালগঞ্জের গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করছেন শ্রমিকরা।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চার বছর ধরে কচুরিপানা ও আবর্জনা পরিপূর্ণ গোপালগঞ্জের ছিল গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া খাল। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এতে খালপাড়ের আশপাশে থাকা অন্তত ১০টি মসজিদের মুসল্লিদের ওজু করতে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সাধারণ মানুষ ও মুসল্লিদের ভোগান্তির কথা চিন্তা করে রবিবার (২ মার্চ) খালের দুই কিলোমিটার এলাকার কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করেছে টুঙ্গিপাড়া পৌরসভা কর্তৃপক্ষ। এতে প্রাণ ফিরে পেয়েছে খালটি।

গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া খালটির সঙ্গে বাঘিয়ার নদীর সংযোগ রয়েছে। নদী থেকে কচুরিপানা ও আবর্জনা খালে ঢুকে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। এতে খালের পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে। পানি নষ্ট হওয়ায় আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরাও খালের পানি দিয়ে অজু করতে পারতেন না। এ ছাড়া গোসল করতে পারতেন না খালপাড়ের কয়েক গ্রামের বাসিন্দা।

গিমাডাঙ্গা গ্রামের লিটু শেখ বলেন, ‘খালপাড়ের আশপাশে প্রায় ১০টি মসজিদ রয়েছে। কিন্তু খাল ব্যবহারের অনুপযোগী থাকায় মুসল্লিরা অজু করতে পারতেন না। তাই আমরা কয়েকজন পৌর প্রশাসকের কাছে মৌখিকভাবে জানাই। তিনি তখন প্রথম রোজার মধ্যে খাল পরিষ্কারের প্রতিশ্রুতি দেন। প্রথম রোজার মধ্যে খাল পরিষ্কার করায় পানিপ্রবাহ শুরু হয়েছে। এখন থেকে আর নামাজের আগে অজু করতে কষ্ট হবে না।’

টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা হিমেল কাজী বলেন, ‘খালের দুই পাশ সুন্দরভাবে বাঁধাই করা থাকলেও খালের পানি কেউই ব্যবহার করতে পারতেন না। কচুরিপানা ও আবর্জনা খালটির সৌন্দর্য নষ্ট করে দিয়েছিল। এখন পরিষ্কার করায় খালটি যেন প্রাণ ফিরে পেয়েছে। খালপাড়ের বাসিন্দারা ধোঁয়ার কাজের পাশাপাশি গোসল ও অজু করতে পারবেন।’

টুঙ্গিপাড়া পৌর প্রশাসক মঈনুল হক বলেন, ‘গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া খালটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। দুই কিলোমিটার দৈর্ঘ্যের খালটি নিয়ে দুর্ভোগের কথা স্থানীয় মুসল্লিদের মাধ্যমে জানতে পেরে খালটি পরিষ্কারের উদ্যোগ নেই। এখন কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা খালটির পানি নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026