গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ
মোঃ রাজু
Update Time :
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
263 Time View
গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ
মোঃ রাজু গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ। বক্তারা বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের অবদান অনন্য। দক্ষ, সুশিক্ষিত ও উদ্যমী যুবকরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল চালিকা শক্তি। ” আলোচনা শেষে উপজেলা...
321
মোঃ রাজু
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।
বক্তারা বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের অবদান অনন্য। দক্ষ, সুশিক্ষিত ও উদ্যমী যুবকরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল চালিকা শক্তি। ”
আলোচনা শেষে উপজেলা পর্যায়ের নির্বাচিত যুবকদের মাঝে উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহ দিতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।