1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গুরুদাসপুরে ভেকু মেশিন দিয়ে কৃষকের পা বিচ্ছিন্ন করল চালক

আল্-মামুন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 205 Time View
251

আল্-মামুন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের গুরুদাসপুরে ভেকু মেশিনের ধারালো বাকেট দিয়ে আঘাত করে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন করে দিয়েছে ভেকু চালক আব্বাস আলী (২৫)। মুমূর্ষ অবস্থায় সাইদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ভেকুসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাইদুল ওই গ্রামের ফজল আলীর ছেলে এবং চালক আব্বাস টাঙ্গাইলের কালিহাতি টুনি মোগড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পুরুলিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান এবং হালসা এলাকার শাহীন মন্ডল ও শামীম হোসেনের নেতৃত্বে পুকুর খননের উদ্দেশ্যে পুরুলিয়া মাঠে যাওয়ার পথে ভেকু দিয়ে কলাগাছ নষ্ট করে চালক। এসময় সাইদুল প্রতিবাদ জানালে ভেকুর ধারালো বাকেট দিয়ে সাইদুলের বাম পা বিচ্ছিন্ন করে দেয় চালক আব্বাস। রামেক হাসপাতালে সাইদুল এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অবৈধ পুকুর সংস্কারের নামে বেআইনিভাবে পুকুর খনন করা হচ্ছে। শ্রেণি পরিবর্তন না করে এভাবেই নষ্ট করা হচ্ছে ফসলি জমি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, এ ঘটনায় ভেকু চালককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, এ ব্যাপারে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আহত সাইদুলের পরিবারকে সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026