1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গুরুদাসপুরে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর-মালামাল লুটের অভিযোগ

নাটোর জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫,
  • 140 Time View
119

নাটোর জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের গুরুদাসপুরে পুর্ব বিরোধে মহসিন আলী নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার বিকালে উপজেলার ধারাবারিষার শিধুলী বিশ^রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নয়াবাজার বিশ্বরোড এলাকায় নিজস্ব জমিতে পাকা স্থাপনা নির্মান করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী মহসিন আলী। সম্প্রতি ওই জমির সিমানা নিয়ে প্রতিবেশীর সাথে বিবাদ শুরু হয়। গত শুক্রবার ওই জমির সিমানা নির্ধারনের জন্য মাপ-যোগ শুরু হলেও তা অমিমাংসিত থেকে যায়। পরদিন অভিযুক্ত মুনছুর সরকার,মুকুল সরকার,মিঠুন সরকারের নেতৃত্বে অন্তত ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তোভোগী মহসিন আলী ৬ জনের নাম উল্লেখ ও আরো ১০/১২ জনের নাম অজ্ঞাত রেখে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মহসিন আলী জানান,তিনি নিজস্ব জমিতে পাকা স্থাপনা গড়ে সেখানে ২৫ বছর ধরে ব্যবসা করে আসছিলেন। সিমানা নির্ধারণ অমিমাংসিত থাকার পর দিন বিকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে। অপরাধীদের শাস্তি ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে মুনছুর সরকার মুঠোফোনে জানান, ব্যবসায়ী মহসিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মহসিন অতিরিক্ত জমি দখলে রেখে স্থায়ী স্থাপনা গড়েছেন। উত্তেজিত জনতা তার ব্যবসা প্রতিষ্ঠানের ফাকা একটি অংশে সামান্য ভাংচুর করেছে। তবে লুটপাটের বিষয়টি সত্য নয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিগনের মাধ্যমে সমাধান হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম সারওয়ার হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026