1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে কৃষকের ফসল নষ্টের অভিযোগ উঠেছে 

আল্- মামুন নাটোর প্রতিনিধি.
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 244 Time View
260

আল্- মামুন নাটোর প্রতিনিধি.

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে প্রান্তিক কৃষকের ক্ষেতের আধাপাকা ধান নষ্টের অভিযোগ পাওয়া গেছে। পূর্বশত্রুতার জেরে ফসল নষ্ট করা হয়েছে দাবী করে ভুক্তভোগী মোঃ নাজমুল হোসেন গুরুদাসপুর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগের নথি ও ভুক্তোভোগী জানান, উপজেলার নাজিরপুরের বৃকাশো মৌজার ১০৭১ খতিয়ানভুক্ত ১১.৩৩ শতাংশ জমি ক্রয়সূত্রে ভোগ করে আসছিলেন মোঃ নাজমুল হোসেন। ক্রয়ের পর প্রতিবেশী মোঃ জরিপ আলী নাটোর আদালতে প্রিয়েমশন মামলা করেন। এ নিয়ে ক্রয়কৃত জমির প্রতিবেশী জরিপ আলী সাথে নাজমুলের বিরোধ চলে আসছিলো। বিরোধেরসূত্র ধরে জরিপ আলী ও তার ভাই জহুরুল ইসলাম অর্থনৈতিক ক্ষতির হুমকি দিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে শনিবার(২৬ এপ্রিল) রাতের কোন এক সময় অভিযুক্ত জরিপ ও জহুরুল ইসলাম দুই ভাই মিলে আগাছানাশক ছিটিয়ে ওই জমির সমস্ত ধান পুড়িয়ে দেয়া হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ নাজমুল হোসেন জানান, শনিবার বিকালে ওই জমি পরিচর্যা করে বাড়িতে চলে আসি। পরদিন সকালে গিয়ে দেখি জমির সমস্ত ধান আগাছানাশক ছিটিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে তার ২২ হাজার টাকা ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে জরিপ আলীর ফোন বন্ধ ও জহুরুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026