1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ ফখরুল ইসলাম
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 164 Time View
225

মোঃ ফখরুল ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের গেইটে অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারা দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, দৈনিক আমার দেশ প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, সহ সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সেক্রেটারী ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক আমার বাংলা ও সিপ্লাস টিভি প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আজাদী ও জনবাণী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি রফিউল করিম চৌধুরী, দৈনিক প্রথম বাংলা, দৈনিক প্রভাতী বাংলাদেশ ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি মাস্টার নোমান, ব্যবসায়ী প্রতিনিধি মোহাম্মদ হোসাইন, সংবাদকর্মী মোহাম্মদ ইমরান, মীর আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফকত হোছাইন চাটগামী বলেন যে,
একজন সাংবাদিককে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনা স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না।
এই হত্যার উস্কানি দাতা সহ যারা জড়িত সকলকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বিঘ্নে যেন তথ্য সংগ্রহ করে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পরে মাওলানা আমান উল্লাহ এর
দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026