
গাজীপুরে কালিয়াকৈরে পূর্ব চানঁপুর মডেল স্কুলে ১৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মো: রাশিদুল ইসলাম (কালিয়াকৈর) প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ থেকে শুরু হয়েছে পূর্ব চানঁপুর মডেল স্কুলে ১৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা।
বুধবার (আজ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই উৎসবের পর্দা ওঠে।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। প্রথম দিনে বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং অন্যান্য ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ্ব ইব্রাহীম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।