1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাজীপুরের বোর্ড বাজারে জিম্মি করে নির্যাতন অবশেষে মুক্তিপন দিয়ে মুক্ত!

মোঃ মাহফুজুর রহমান :
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫,
  • 159 Time View
108

মোঃ মাহফুজুর রহমান :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরের বোর্ড বাজারে জিম্মি করে বর্বরতা নির্যাতন করে ২ দিন আটকিয়ে রাখার পরে মুক্তি পনের মাধ্যমে মুক্তি পাইলেও গাড়ী আটকে রেখে মুক্তি দেওয়া হয় একজন ব্যবসায়ীকে। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যাক্তির বাড়ীতে জিম্বি করে রাখা হয়। উক্ত বাড়ীতে রয়েছে টর্চার সেল মাদকদ্রব্য কারবার, আস্তনা দীর্ঘদিন ধরে জানান জিম্মি থেকে মুক্তি পাওয়া ব্যবসায়ী। আওয়ামী লীগ নেতার নেতৃত্বে দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী, কিশোর গ্যাং, খুনি সন্ত্রাসী ও মাদকদ্রব্য কারবারি চলছে জানান অভিযোগ কারী ব্যবসায়ী।

গাজীপুর তারগাছ থেকে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টর নিজের অফিসে যাওয়ার পথে গত ১০ ই ফেব্রুয়ারি সকালে ময়লার মোড় এলাকা থেকে লিমন (৩১) নামে এক ব্যবসায়ীকে একদল অপহরণকারী প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায়। পরে মোটা অংকের টাকার বিনিময়ে একদিন পর ১১ ই ফেব্রুয়ারি রাতে মুক্তি দেয় অপহরণকারীরা। এ বিষয়ে ভূক্তভোগী লিমন উত্তরা পশ্চিম থানায় ৪ জনের নাম উল্লেখ এবং ৫/৬ জন অজ্ঞাতনামা দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গাজীপুরের বোর্ড বাজার আইটি গেট এলাকায় একটি পরিত্যক্ত বাড়ীতে আটক রাখিয়া বেধরক মারপিট করে টাকার জন্য। পরে ড্রাইভার এক লক্ষ বার হাজার নগদ টাকা এবং একটি এফ জেড আর ২ ভার্সন মোটর সাইকেল নিয়ে ভূক্তভোগীকে উদ্ধার করতে যায়। তখন অপহরণকারীরা নগদ টাকা এবং মোটর সাইকেল রেখে ছেড়ে দেয়। আরো এক লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাবি। এ নিয়ে যদি কোন ঝামেলা করিস তাহলে তোকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে। জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026