1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাজীপুরের উপজেলা কাপাসিয়ায় সীমানা বিরোধে ভাতিজার লাঠির আঘাতে প্রবাসী চাচার মৃত্যু : দুজন আটক  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

গাজীপুরের উপজেলা কাপাসিয়ায় সীমানা বিরোধে ভাতিজার লাঠির আঘাতে প্রবাসী চাচার মৃত্যু : দুজন আটক 

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
44

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি :

 

গাজীপুরের কাপাসিয়ায় সীমানায় বিরোধপূর্ণ জমির একটি গাছ কাটাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু তাহের (৫৬) কে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, উপজেলার টোক নগর গ্রামের জমির উদ্দিনের ছেলে নিহত কৃষক এ কে এম আবু তাহেরের পৈত্রিক সম্পত্তির সীমানা থেকে তার ভাই আবুল কাশেম শুক্রবার সকাল ৮টার দিকে একটি মেহগনি গাছ কাটতে আসেন। খবর পেয়ে মালয়েশিয়া প্রবাসী ভাই আবু তাহের ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে আবুল কাশেমের ছেলে পারভেজ লাঠিসোটা নিয়ে এসে চাচা আবু তাহেরের উপর হামলা চালায়। লাঠির আঘাতে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক কাওসার আহমেদ তাকে পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

 

এঘটনায় অভিযুক্তদের মধ্যে আবুল কাশেম (৪৫) ও তার স্ত্রী মোসা. পারভীন(৩৮)কে থানা পুলিশ গ্রেফতার করেছেন।

 

নিহতের স্ত্রী ছালমা বেগম বলেন, একটি জমি নিয়ে তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে ভাই আবুল কাশেমের বিবাদ চলছিল। সকালে ওই জমির একটি গাছ কাটতে আসেন আবুল কাশেম। সেখানে উপস্থিত হয়ে তার স্বামীর গাছ কাটতে বাধা দেন । এতে উত্তেজিত হয়ে আবুল কাশেম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে আবুল কাশেম ও তার ছেলে মো. কাওছার পারভেজ (১৭) লাঠি নিয়ে এসে তার স্বামীকে এলোপাথাড়ি মারধর শুরু করেন। মার ধরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তার স্বামী। এ অবস্থায় তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এ ঘটনায় আবুল কাশেম ও পারভীন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট